ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আফগানিস্তান সিরিজ শেষ ইবাদতের

#

ক্রীড়া প্রতিবেদক

১০ জুলাই, ২০২৩,  4:58 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পাওয়া বাঁ হাঁটুর চোটে আফগানদের এই সফরে আর খেলা হবে না এই পেসারের। বিসিবি সংবাদ বিবৃতিতে রবিবার (০৯ জুলাই) জানিয়েছে ইবাদতের ছিটকে যাওয়ার খবর। চোটের অবস্থা বুঝতে এমআরআই করানো হয়েছে। ফিজিও মুজাদ্দেজ আলফা বলেছেন, দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সারবেন ইবাদত। তিনি আরও জানান, এমআরআই রিপোর্ট থেকে জানা গেছে এটি তেমন কোনো গুরুতর চোট নয়। আমরা আশা করছি, দুই সপ্তাহের মধ্যে তিনি ঠিক হয়ে যাবেন। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দলের সঙ্গেই থাকবেন তিনি। গত শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বিপত্তিতে পড়েন ইবাদত। রান আপে ছুটে যাওয়ার সময় আম্পায়ারের সঙ্গে লেগে যায় তার ডান হাতের কনুই। সঙ্গে সঙ্গে থমকে যান তিনি এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান পিচের ওপরেই। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকেন। কিছুক্ষণ পর ফিজিওর পাশে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন তিনি। সিরিজের প্রথম ম্যাচটিতে দলে ছিলেন না ইবাদত। দ্বিতীয়টিতে দলে ফিরে ৯.২ ওভারে ৬১ রান খরচায় নেন রহমত শাহর উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম