ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য

আফগানিস্তান সিরিজে নেই মাহমুদউল্লাহ, যাচ্ছেন হজে

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  9:49 PM

news image

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা ছিল। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে ৫ জুলাই। এদিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডের সবাই এদিন অনুশীলনে আসেননি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদের।  এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। কারণ তাকে এই ক্যাম্পে ডাকা হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।' 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম