ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আফগানিস্তানে উপহার পাঠালো বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  9:21 PM

news image

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তায় উপহার পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী আফগানিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প সৃষ্ট আকস্মিক এ দুর্যোগ মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ,

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আর এফ এল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে গমনাগমনের বিষয়ে তৎকালীন আফগান সরকার ও সাধারণ জনগণ বিশেষ সহায়তা দিয়েছিল। সম্পর্কের এ ঐতিহাসিক যোগসূত্র ও প্রধানমন্ত্রীর সমন্বিত উন্নয়নের নীতির ভিত্তিতে, সাম্প্রতিককালে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় আফগানিস্তানের সাধারণ জনগণকে সহায়তার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে এক কোটি টাকা জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনওসিএইচএর তহবিলে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম