ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৫,  5:50 PM

news image

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলবে।  প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই আলোচনার উদ্দেশ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা। খাওয়াজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।’ চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি। ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম