ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানের জয় আর অঘটন নয়: শচীন টেন্ডুলকার

#

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:36 PM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচামরার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে রইল আফগানিস্তান। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারা ইংল্যান্ড। ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে আফগানিস্তান। আফগানদের ৭ উইকেটে ৩২৫ রানের জবাবে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ম্যাচে আফগানদের জয়ের মহানায়ক ইব্রাহিম জাদরান। এই ওপেনারের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই দ্বিতীয়বারের মতো ইংলিশদের হারাল আফগানরা।

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের জয়টা অঘটন ছিল না, সেটারই যেন প্রমাণ দিল আফগানিস্তান। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আফগানিস্তান ইংলিশদের যাত্রা থামিয়েছে ৮ রান আগেই। ক্রিকেট বিশ্বের ডার্কহর্স হিসেবে আফগানিস্তানের ধারাবাহিক উত্থানের পর্বে এই জয় নতুন এক স্মারক হিসেবেই দেখছে ক্রিকেট দুনিয়া।  

লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঝড়। পুরো দলকে প্রশংসায় ভাসাচ্ছে নেট দুনিয়া। তাতে পিছিয়ে নেই ক্রিকেটের সাবেক গ্রেটরাও। শচীন টেন্ডুলকার তাদেরই একজন। ক্রিকেটের রাজকীয় খেলায় সবচেয়ে বেশি রানের মালিক এখন থেকে আফগানিস্তানের জয়কে আর অঘটন বলতেই রাজি নন। 

গতকালের ম্যাচ শেষে এক টুইটে শচীন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধীর এবং ক্রমাগত উন্নতি অনুপ্রেরণা দেয়ার মতোই। আপনি তাদের জয় আর অঘটন বলতে পারেন না। তারা এটাকে অভ্যাসে পরিণত করেছে। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের অসাধারণ ফাইফার আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’ 

আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত আরেক ভারতীয় গ্রেট রবি শাস্ত্রীও। ভারতের সাবেক এই কোচ আফগানিস্তানের প্রশংসার পাশাপাশি কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডেরও, ‘আফগানিস্তান, তোমরা দুর্দান্ত। অসাধারণ করলে। আর ইংল্যান্ডকে বলছি, কোন অজুহাত ছাড়াই উপমহাদেশে খেলাকে সিরিয়াসভাবে নাও। এরপরেই কেবল তোমরা এমন দলের স্বীকৃতি পাবে যারা ভ্রমণ করতে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম