ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আফগানিস্তানের কাছে হার, ফিল্ডিংকে দুষলেন কিউই অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২৪,  10:41 AM

news image

দুইটি ক্যাচ হাতছাড়া, স্টাম্পিং ও রান আউটের সুযোগ নষ্ট- আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ফিল্ডিং ছিল খুবই বাজে। পরে বিবর্ণ ব্যাটিংয়ে তাদের সঙ্গী হলো বড় হার। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন স্বীকার করে নিলেন, সব দিক থেকেই তাদের উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তবে দলের ফিল্ডিং নিয়ে ভীষণ হতাশ তিনি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। টস জিতে বোলিং নিয়ে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে আফগানিস্তান কোনও উইকেট না হারালেও রান করতে পারে মাত্র ৫৫। এই সময়ের মধ্যেই উদ্বোধনী জুটি ভাঙার একাধিক সুযোগ হারায় কিউইরা। সুযোগ কাজে লাগিয়ে রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুর জুটিতে যোগ করেন ১০৩ রান। ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। জবাবে আফগান বোলারদের তোপে পড়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচ হারে তারা ৮৪ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম ১০ ওভারের ফিল্ডিং নিয়ে হতাশা ঝরল উইলিয়ামসনের কণ্ঠে। তিনি বলেন, “আমার মনে হয়, সবচেয়ে হতাশাজনক অংশ ছিল প্রথম ১০ ওভারের ফিল্ডিং। এমন উইকেটে সম্মিলিতভাবে ফিল্ডিং ভালো না করলে প্রতিপক্ষকে আটকে রাখা কঠিন। প্রথম ভাগে অবশ্যই আমরা সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি।” উইলিয়ামসন জানান, “তারা (আফগানিস্তান) সব দিক থেকেই আমাদের উড়িয়ে দিয়েছে। এই ধরনের কঠিন উইকেটে ভালো সংগ্রহের জন্য তারা উইকেট হাতে রেখেছে এবং দারুণভাবে ব্যাটিং করেছে। আমাদের দিক থেকে টুর্নামেন্ট শুরুর জন্য মোটেও যথেষ্ট ছিল না। এটি খুব হতাশাজনক। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে পরের চ্যালেঞ্জের জন্য মনোযোগ দিতে হবে।” নিউজিল্যান্ডের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে ক্যারিবিয়ানরা যদি উগান্ডাকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয়, কিউইদের সুপার এইটে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে যাবে। টানা দুইটি বড় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে এখন আফগানিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম