ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আফগানিস্তানকে মোটেও সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুন, ২০২৩,  11:33 AM

news image

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করছে বাংলাদেশ। আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। প্রথম ভাগের সফরে টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে তারা। তবে প্রতিপক্ষকে মোটেও সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে জানিয়েছেন, তারা মানসম্পন্ন দল। শুক্রবার (২ জুন) গণমাধ্যমে মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন দ্রুতই দেশে পৌঁছাবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এছাড়া আফগানিস্তানকে নিয়ে এই টাইগার অধিনায়ক বলেন, ‌‘আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সবসময় ইন্টারেস্টিং। আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)।’ অধিনায়ক তামিম বলছেন আফগানিস্তান সিরিজ কঠিন হবে, ‘আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি আপাতত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম