ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আপাতত পূর্বের পদ্ধতিতেই চলবে মশক নিধন : মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:17 PM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার উৎপাত থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে এতদিন যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল তা ভুল ছিল, তবে সঠিক পদ্ধতি প্রয়োগে আরও প্রয়োজন। তবে আপাতত পূর্বের পদ্ধতিতেই চলবে মশক নিধন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) গুলশান ডিএনসিসি ভবনে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মশক নিধনে কাজ করতে হবে। এরপর এলাকা ভিত্তিক মশার ধরন শনাক্ত করে আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করা হবে। এরইমধ্যে আমরা ল্যাব প্রতিষ্ঠার প্রস্তুতি নিয়েছি। ল্যাব প্রতিষ্ঠার জন্য আমাদের জনবল প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ল্যাব প্রতিষ্ঠায় কাজ চলছে। ডিএনসিসি মেয়র বলেন, মেট্রোরেলের পিলার, এলভেটের এক্সপ্রেসওয়ে, পিলার, দেয়াল সবখানে শুধু পোস্টার আর পোস্টার। এই পোস্টারের কারণে শহরের দৃশ্য দূষণ হচ্ছে ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেখানেই ফাঁকা সেখানেই পোস্টার লাগিয়ে ফেলা হচ্ছে। শহরের দৃশ্য যারা নষ্ট করছেন তাদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযানে নামবে ডিএনসিসি। মেয়র আতিক বলেন, আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। আমরা সব ওয়ার্ডেই পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি, আপনাদের সেইসব নির্দিষ্ট স্থানেই পোস্টার লাগাতে হবে। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে আমরা ১০টি স্থানে পরীক্ষামূলকভাবে পোস্টার লাগানোর নির্ধারিত স্থান করে দিচ্ছি। ক্রমান্বয়ে সব ওয়ার্ডেই এই ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম