ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আপাতত ট্রেনের টিকিটের মূল্য বাড়ছে না: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২১,  7:59 PM

news image

ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া ও অন্যান্য পরিবহনের খরচ বাড়লেও এর কোনো প্রভাব পড়বে না ট্রেন যাত্রায়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আপাতত ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। শনিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।  তিনি বলেন, ভর্তুকি দিয়ে রেল চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়।  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, টিকেটের মূল্য বৃদ্ধির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তা-ভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম