ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক বাজারে ৫ সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম

#

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:20 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ধাতুটির দর গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। বিগত ১০ মাসের মধ্যে তা সর্বোচ্চ স্তরে উঠেছে। পাশাপাশি দেশটির ১০ বছর মেয়াদি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। মার্কেটভেক্টর ইনডেক্সের পণ্য সূচক ব্যবস্থাপনার বৈশ্বিক প্রধান জয় ইয়াং বলেন, বুলিয়ন বাজার নিম্নমুখী রয়েছে। তবে চলতি বছর স্বর্ণের খুব একটা দরপতন ঘটবে না। আলোচ্য কার্যদিবসের শুরুতে স্পট মার্কেটে প্রতি আউন্স বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম স্থির হয়েছে প্রায় ১৯০০ ডলারের ওপরে। গত আগস্টের পর যা সর্বনিম্ন পর্যায়ে আছে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে আউন্সপ্রতি আগামী ডিসেম্বরের স্বর্ণের সরবরাহ মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯১৯ ডলার ৪০ সেন্টে। কেবল ১ দিনেই বেঞ্চমার্কটি দর হারিয়েছে অন্তত ১ শতাংশ। জয় ইয়াং বলেন, মার্কিন অর্থনীতি মন্থর রয়েছে। মূল্যস্ফীতি চড়া আছে। এতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যাচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। সুদের হার বাড়িয়ে যাচ্ছে তারা। ফলে ডলারের তেজ বেড়েছে। তাই বুলিয়ন বাজার দুর্বল হয়েছে। তবে তিনি মনে করেন, শিগগিরই সুদের হার বৃদ্ধি চক্রের পরিসমাপ্তি ঘটাতে পারে ফেড। তাতে ডলারের মূল্যমান কমবে।  ফলে স্বর্ণের দর ঊর্ধ্বগামী থাকবে। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে ধাতুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম