ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর

#

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  4:28 PM

news image

দীর্ঘ সময় ধরে পাকিস্তান জাতীয় দলের অংশ ছিলেন না সোহেল তানভীর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ঘরোয়া লিগে খেললেও জাতীয় দলের জার্সিতে আর তাকে দেখা যায়নি।  এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের জার্সিতে তাকে আর দেখা না গেলেও ঘরোয়া লিগগুলোতে আপাতত খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০টি উইকেট শিকার করেছেন তানভীর। এর মধ্যে ওয়ানডে ৭১টি, টি-টোয়েন্টিতে ৫৪টি ও টেস্টে ৫টি উইকেট শিকার করেছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতাও রয়েছে তানভীরের। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। সেবার রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল এবং সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন এই পাকিস্তানি পেসার। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জিতেছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম