ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

আনোয়ারার ৯ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন জেলা প্রশাসক

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২২,  3:43 PM

news image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্য্যলয়ে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারী নির্বাচনে ১ জনসহ ৯ জন শপত গ্রহণ করেন,তবে অসুস্থতার কারনে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি। শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত।

জনগণের সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের দেশ বিরোধী কার্যকলাপ গ্রহণ যোগ্য হবেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন। তবে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম