ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

আনুশকাকে নিয়ে নতুন গুঞ্জন

#

০৫ অক্টোবর, ২০২৩,  10:31 AM

news image

বর্তমানে বলিউডে জোর চর্চা চলছে অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে। তিনি নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, তিন মাসের অন্ত্বঃসত্ত্বা অভিনেত্রী। মেয়ে ভামিকার বয়স দু’বছর। তার খেলার সঙ্গী আসছে নাকি। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় কোহলি-আনুশকাকে। সে সময় কোহলি নিজে ফটোগ্রাফারদের ছবি না ছাপার অনুরোধ করেন।  পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই খবর ধীরে ধীরে রটেছে। এই ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা? নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও। যে সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। আনুশকা বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।” যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরেও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। জানা গেছে, কোহলি-আনুশকা দম্পতি আগের বারের মতোই এই খুশির খবর ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু দেরিতে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা যায় অভিনেত্রীকে। ক্যামেরা থেকে নিজের অন্তঃসত্ত্বা দশা আড়ালে রাখতেই কি পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম