ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আদালত অবমাননা: কারাদণ্ডের ৩ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন বিচারক সোহেল

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩,  4:19 PM

news image

আদালত অবমাননার দায়ে কারাদণ্ড দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার এক মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সোহেল রানা জামিন চেয়ে আবেদন করলে দুপুর সোয়া ২টায় বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা মঞ্জুর করেন। বিষয়টি জানিয়ে সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্টের দেওয়া দণ্ডের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। এ জন্য জামিন চেয়ে আবেদন করা হয়। ৩০ দিনের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে সোহেল রানাকে আর বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে না। তারা আগামী রোববার আপিল বিভাগে আবেদন দাখিল করবেন। এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে একই হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার দায়ে সোহেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন। ২০২১ সালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও একটি মামলার বিচারকার্যক্রম অব্যাহত রাখায় হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম