ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত আমাদের দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা: তারেক রহমান শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না : সেতুমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আদালতে পাঠানো হলো বিএনপি নেতা এ্যানিকে

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  1:57 PM

news image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে দলটির মিডিয়া সেল। এর আগে মঙ্গলবার মধ্যরাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে’ থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মুঠোফোনে জানিয়েছিলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’ এদিকে বিএনপি নেতা এ্যানিকে তার বাসভবন ঘেরাও, পরবর্তী থানায় তুলে নেওয়া এবং বিনা কারণে তার পরিবারের লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসদাচরণ ও অপেশাদার আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম