ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৪,  2:00 PM

news image

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। এর আগে একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ পরিবারের অনেক এখনও হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম