ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  2:39 PM

news image

ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশের উদ্দেশে রওনা দেবেন। তারা আগামীকাল বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়াতে একটি বাংকারের ফ্রিজারে রয়েছে, সেটি সুবিধাজনক সময় দেশে ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ সময় রাত ১০টায় রোমানিয়া থেকে বিশেষ একটি বিমানে করে ২৮ নাবিককে ঢাকায় নিয়ে আসা হবে। সব কিছু ঠিক থাকলে তারা আগামীকাল দুপুরে ঢাকায় ল্যান্ড করবেন। তবে নিহত হাদিসুরের মরদেহ এখনো রোমানিয়াতে রয়েছে। সেটা পরে আনা হবে। এর আগে রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছান ২৮ নাবিক। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন তারা। বিএসসি জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। ২ মার্চ একটি রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। আটকেপড়া নাবিকদের দেশে ফেরার ব্যবস্থা করছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া ইউক্রেনের আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। অন্য খোঁজ পাওয়া পাঁচজন ইউক্রেনের জেলে থাকায়, তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম