ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  11:07 AM

news image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাঁচপুরসহ আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। হারিপুর ভাউলত স্টেশন মডিফিকেশনসহ গ্যাসলাইনের উন্নয়ন ও সংযোগ স্থাপনের কাজ চলবে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে। এতে আরও বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের সময় এবং পুনরায় চালু হওয়ার আগে গ্যাসের চুলা ও সংযোগের সব বাল্ব বন্ধ রাখতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। তিতাস গ্যাস জানায়, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম