ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

আজ সন্ধ্যায় শাহজালালে ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:50 AM

news image

চার দিনের ভারত সফর শেষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। ভিভিআইপি মুভমেন্টের কারণে ৪৫ মিনিট শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ জন্য এয়ারলাইনসগুলোকে এই সময়ের ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়া যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করা হয়েছে। গত সোমবার রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম