ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আজ শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২২,  4:25 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে ১৫তম এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং। আগামীকাল দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। আর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। আজ এশিয়া কাপের উদ্বোধনী দিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা শততম টি-টোয়েন্টি খেলতে নামবে আফগানরা। ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি লংকানরা। তারপরও মরুর দেশে শিরোপা জয়ের জন্য ফেভারিটদের তালিকায় শ্রীলঙ্কাও আছে। টপ-অর্ডারে কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্ডিমালের ওপর নির্ভর করবে শ্রীলঙ্কার সাফল্য। তবে শ্রীলঙ্কার শক্তি তাদের বোলিং। স্পিনে তাদের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে আছেন মহেশ থিকশানা, প্রবীণ জয়াবিক্রমা ও জেফরি ভান্ডারসে। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের সুনাম রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা ও বিশ্বের বিভিন্ন লিগে এই দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে সমীহ করার মতো দল বলে মনে করা হয়। আফগানিস্তানের শক্তির জায়গা সবসময়ই তাদের স্পিন ডিপার্টমেন্ট। যার নেতৃত্বে থাকেন লেগ স্পিনার রশিদ খান। কিন্তু টুর্নামেন্টে ভালো করতে গেলে শুধু একটি বিভাগে রসদ থাকলেই চলে না। ব্যাটিংটাও হওয়া লাগে সময়োপযোগী। ফলে এই ব্যাটিং বিভাগই এবারের এশিয়া কাপে আফগানদের ক্যাম্পেইনের মূল প্রভাবক হতে পারে। নতুন কোচ জনাথন ট্রটের অধীনে তাই ব্যাটিংয়েও মনোযোগী হয়েছে আফগানিস্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম