ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  5:00 PM

news image

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। আবুল কালাম আজাদ মজুমদার জানান, সোমবার রাত ১টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এ সফরে প্রধান উপদেষ্টার জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা। উপ-প্রেস সচিব জানান, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম