ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:13 PM

news image

শের বাজারে সোনা ও রুপার গহনার নির্ধারিত দাম বহাল রয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ খরচ হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অন্যদিকে, একই পরিমাণ সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করেছে। পরবর্তী মূল্যতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই নির্ধারিত দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।


বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।


এদিকে, রুপার গহনার দামেও মানভেদে পার্থক্য রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।


বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, সোনার গহনার দাম মান ও বিশুদ্ধতার ভিত্তিতে পরিবর্তিত হচ্ছে। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাজারে এই দর কার্যকর থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম