ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

আজ মাঠে নামছে বাংলাদেশ-আমেরিকা

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৪,  5:02 PM

news image

বিশ্বকাপের মূল মঞ্চের প্রস্তুতিমূলক হিসেবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে। দু'দলই একে অপরের কাছে নতুন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কেউ কারও মুখোমুখি হয়নি আগে। অচেনা দুদল মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের ঘাটতিগুলো পূরণ করা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেও আশানুরূপ প্রস্তুতি হয়নি। শেষ ম্যাচে তো জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেই বসে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দেশের ভুলত্রুটি শুধরে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা। সেখানে গিয়ে নিজেদের ভালো মতো প্রস্তুত করছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশের লড়াইটা মূলত নিজেদের সঙ্গেই। কারণ, এখানে খেলবে বাংলাদেশের বিশ্বকাপের দলটাই। যদিও, প্রতিপক্ষ শিবিরে দুজন আছেন, যারা লাল-সবুজ বাহিনীকে চেনেন।

যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম