ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী আ.লীগের সাবেক এমপি মারা গেলেন কলকাতায় ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

আজ মতিউর রহমান লাল্টুর ৬৯ তম জন্মদিন

#

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  5:33 PM

news image

নিজস্ব প্রতিবেদক : ২০ ফেব্রুয়ারী কুষ্টিয়ার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মতিউর রহমান লাল্টুর ৬৯ তম জন্মদিন। কুষ্টিয়া শহরের আমলা পাড়ার লাল্টু জেলায় ব্যাপক জননন্দিত একজন মানুষ। আজীবন সমাজ হিতৈষী মানুষ লাল্টু সুদীর্ঘ কাল ধরেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। মতিউর রহমান লাল্টু শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যাক্তিগত জীবনে স্ত্রী নিলুফার রহমান এ্যানি, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছেলে তানভীর রহমান ও পুত্রবধূ নাইমা রহমান বুশরা। তাদের এক কন্যা তাসনিম। মেয়ে লাইলা ইসরাত জাহান তিন্নি ও জামাতা আলীমুজ্জামান আলম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি, ঢাকা ২য় বিভাগ ফুটবল কমিটির চেয়ারম্যান, এজেড ইকেট্রিক এন্ড ইলেট্রনিক্ক্র মার্কেটের সত্বাধীকারী ও দেশের বিশিষ্ট শিল্পপতি এবং  তাদের দুই সন্তান স্কলাষ্টিকা স্কুলের ছাত্র এনাকাস ও রাফায়েল। মতিউর রহমান লাল্টু রিপোর্টার্স ইউনিটি কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্রীড়া মোদী ও ক্রীড়া সংগঠক হিসেবে তার সমাধিক পরিচিতি আছে। তিনি জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, অপরাজেও বাংলার কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সর্বোচ্চ ফোরাম ন্যাশনাল কাউন্সিলের সদস্য। এ ছাড়া তিনি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক। আর্ত মানবতার সেবায় নিয়োজিত মতিউর রহমান লাল্টু মানবিক সেবার পাশাপাশি অন্যান্য কার্যাবলির সাথে ওৎপ্রোত ভাবে জড়িত। বাংলাদেশ হার্ট রিসার্চ এসোসিয়েসন কুষ্টিয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি কুষ্টিয়া ডায়বেটিকস সমিতির (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়বেটিকস হাসপাতাল) এর পরিচালনা পর্ষদ এর সভাপতি। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল ঢাকা পরিচালনা পর্ষদ সদস্য। মানব সেবাই কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ তিনি কয়েক বার লায়ন আন্তর্জাতিক পুরস্কার, ঢাকাতে হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণ পদক ও ক্রীড়া লেখক সমিতির শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারে ভূষিত হয়েছেন। সৃষ্টিশীল ও বর্নাঢ্য জীবনের অধিকারী লাল্টুর জন্মদিন উপলক্ষে ২০ ফ্রেবুয়ারী কুষ্টিয়ার চারুকলা ও ফাহিম আর্ট স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গ, বুদ্ধিজীবি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জন উপস্থিত থেকে জন্মদিন উৎযাপন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম