ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আজ বিশ্ব দুগ্ধ দিবস

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  6:25 PM

news image

আজ বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে। এর অংশ হিসেবে এ বছরও দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়েছে। বুধবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সকাল ৯টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা বের হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ খাতের সফল খামারি ও প্রতিষ্ঠানকে ‘ডেইরি আইকন’ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়া সারা দেশে দিবসটি উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনা মূল্যে প্রাণিসম্পদ চিকিত্সা ক্যাম্পেইন পরিচালনা, বিনা মূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তভু‌র্ক্তকরণে উৎসাহিত করতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম