ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

আজ প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪,  5:18 PM

news image

একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি)। সোমবার (১৯ আগস্ট) রাতে সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এ ছাড়া, বাতিল করা হচ্ছে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাছাই করা ‘ফিট লিস্ট’। নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি।  আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল, ভূমি অধিগ্রহণ, প্রকল্পের বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দলটির নেতাকর্মীদের পাশাপাশি এরপর থেকে সারাদেশে বেকায়দায় আছেন পুলিশ ও প্রশাসনের বড় কর্মকর্তারা। পুলিশে এরই মধ্যে বড় রদবদল হয়েছে। প্রশাসনেও রদবদল চলছে। এর অংশ হিসেবে এবার সারাদেশ থেকে সব জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম