ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  10:36 AM

news image

চারদিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা যাচ্ছেন। গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর। সোমবার (১৫ মে) সকালে তিনি পাবনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি পাবনায় গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। আগামী মঙ্গলবার (১৬ মে) পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম