ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

আজ থেকে হজের প্রাক-নিবন্ধন শুরু

#

১২ আগস্ট, ২০২৪,  5:08 PM

news image

আগামী বছর যারা পবিত্র হজ পালন করতে ইচ্ছুক তাদের জন্য আজ সোমবার থেকে হজের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে। হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। রবিবার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এদিকে, কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী গত কয়েক বছরের ন্যায় আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন। প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম