ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আজ থেকে সিলেট-জেদ্দা সরাসরি বিমান চলবে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  5:19 PM

news image

সৌদি আরবগামী প্রবাসীদের বহুল প্রত্যাশিত সিলেট-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান এ রুটে প্রথম যাত্রা করবে। রবিবার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহের প্রতি সোমবার এই রুটে একটি করে ফ্লাইট চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার। বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার জানান, সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। একই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। তিনি আরও জানান, ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার দিবাগত রাত স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম