ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আজ থেকে ঢাকায় রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:35 PM

news image

আগামী দুই মাস প্রতিদিন রাতে পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ কারণে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য বিমান ওঠানামার সময়ের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন,  বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে মনিটরিং টিম গঠন করেছে। আগামী দুই মাস রাতে পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে, সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটাম জারি করা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম