ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট, চাপ কমাতে বিক্রি হবে দুই ধাপে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  4:48 PM

news image

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে। তবে আজ সকাল আটটায় পাওয়া যাবে কেবল পশ্চিমাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ১২ টা থেকে বিক্রয় শুরু হবে। অনলাইন টিকিট বিক্রয়ে যেন অতিরিক্ত চাপ পড়ে সার্ভার ডাউন না হয় সেজন্য এবার দুই ধাপে বিক্রি হবে ট্রেনের টিকেট। প্রতিদিনই অগ্রিম টিকেট দুই ধাপে বিক্রি করবে রেলওয়ে।  গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রিত টিকিট এবার ফেরত দেওয়া হবে না।   রেল সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে।

শুধু চার কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট: 

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহন করা হবে। মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনের স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম