ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

আজ থেকে আরও ‍দুই রুটে নগর পরিবহন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  2:37 PM

news image

বাস রুট রেশনালাইজেশনে (পুনর্বিন্যাস) আরও দুটি পথে চালু হচ্ছে নগর পরিবহনের বাস। বৃহস্পতিবার থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (রুট ২২) এবং ঘাটারচর থেকে কদমতলীর (রুট ২৬) পথে নগর পরিবহনের ১০০টি বাস চলবে। গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। তখন ৩০টি বাস দেয় বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার। বৃহস্পতিবার থেকে চালু হতে যাওয়া ১০০টি বাসের ৫০টি দেবে বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের। বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ক্লাস্টার (৯টি ভিন্ন ভিন্ন রঙের), ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে সবুজ ক্লাস্টারে বর্তমানে চলমান মোট ৫৪টি রুটকে সমন্বয় করে ৮টি রুটে পরিণত করা হয়, যাদের রুট নম্বর ২১ থেকে ২৮। এর মধ্যে ২১ নম্বর রুটটি বর্তমানে পাইলট রুট হিসেবে চলছে। এরই অংশ হিসেবে ২২ নম্বর রুটে অভি মটরর্সের ৫০টি নতুন বাস এবং ২৬ নম্বর রুটে ২০১৯ সালের পর রেজিস্ট্রেশনকৃত বিআরটিসির দ্বিতল ৫০টি বাস সেবা চালুর উদ্বোধন করা হচ্ছে। বৃহস্পতিবার বছিলার যাত্রী ছাউনি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এসব বাসের চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে প্রায় ৭০টি যাত্রী ছাউনি (বাস স্টপেজ) তৈরি করা হয়েছে।

২২ নম্বর রুট:

ঘাটারচর- ওয়াশপুর-বসিলা - মোহাম্মদপুর টাউন হল - আসাদ গেট - ফার্মগেট কাওরানবাজার - শাহবাগ - কাকরাইল ফকিরাপুল - মতিঝিল - টিকাটুলি - সায়েদাবাদ - যাত্রাবাড়ী - কোনাপাড়া - ডেমরা স্টাফ কোয়ার্টার।

২৬ নম্বর রুট:

ঘাটারচর- ওয়াশপুর-বসিলা - মোহাম্মদপুর- টাউন হল - আসাদ গেট- কলাবাগান - সায়েন্স ল্যাব - নিউ মার্কেট - আজিমপুর- পলাশী- চাঁনখার পুল - ফ্লাইওভার হয়ে - পোস্তগোলা কদমতলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম