ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আজ ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  4:52 PM

news image

সোমবার (২৫ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। ঢাকায় এসেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকও করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারীর বিকেলে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। তারপর সেখানে আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালের দিকে ডেনিশ রিফিউজি কাউন্সিল তাকে রোহিঙ্গা পরিস্থিতি জানাবেন। অন্যদিকে দেশের আরও বেশ কয়েকটি জেলায় ডেনমার্কের রাজকুমারী পরিদর্শন করবেন বলে জানায় সূত্র। ২৭ এপ্রিল বাংলাদেশ সফর শেষ করে তার ডেনমার্ক চলে যাবার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম