ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আজ ঢাকায় আসছেন চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  4:58 PM

news image

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন আজ বাংলাদেশ সফরে আসছেন। তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই একইদিনে আজ ঢাকায় পা রাখবেন এই দুই মন্ত্রী। শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে।

এ ছাড়া উন্নয়ন সহযোগী হিসেবে চীনের পাশে থাকা, খাদ্য ও জ্বালানি ইস্যু, রোহিঙ্গা ইস্যু এবং তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। এদিকে, চার দিনের সফরে নয়াদিল্লি হয়ে আজ ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। জানা গেছে, মিশেল জে সিসনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে। বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এ ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম