ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  4:59 PM

news image

নির্বাচনী প্রচারণা করতে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে আয়োজিত সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এরপর, ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি। বেলা ১১টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। দুপুর ২টায় সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের পরিকল্পনার কথা তুলে ধরবেন ডা. শফিকুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম