ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রশ্নপত্র বিতরণে সরকারের জিরো টলারেন্স নীতি: মাহদী আমিন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:19 AM

news image

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে যাচ্ছেন। এ সময় তিনি সেখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। একই সঙ্গে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গণসংযোগ কর্মকর্তা রাশেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। কর্মকর্তা রাশেল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে গৌরব ও সাফল্যের ৫০ বছরপূর্তি উপলক্ষে বেলুন ও পায়রা উড়াবেন। সরকারপ্রধান বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের পর ব্রি’র ইনোভেশনস পরিদর্শন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম