ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

আজ করোনায় মৃত্যু শুন্য রামেক

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:25 AM

news image

টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে সংক্রমণ এবং উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সর্বশেষ ১৮ জানুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। সর্বশেষ বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায়য় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।  এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬২ জন।

এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। বর্তমানে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার একজন, ঝিনাইদহের একজন, বগুড়ার একজন এবং মানিকগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১০৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৩১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৮ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম