ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

আজ করোনায় মৃত্যু ও শনাক্তহীন চট্টগ্রাম

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২১,  10:47 AM

news image

দীর্ঘ ১৯ মাস পর করোনায় মৃত্যু ও শনাক্তহীন দিন দেখলো চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুও হয়নি।  আজ সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৭টি ল্যাবে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫০ জন। বাকি ২৮ হাজার ৩০০ জন বিভিন্ন উপজেলার।করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম