ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

আজ একসঙ্গে ১৫০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  11:27 AM

news image

১৫০টি সেতু ও ১৪ টি ওভারপাস আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) উদ্বোধন হচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে এসব সেতু। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১৪টি নতুন ওভারপাসও। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, চালু হতে যাওয়া এসব সেতু ও বিভিন্ন মহাসড়কের ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে। সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা। এদিকে সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে এসব সেতু ও ওভারপাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম