ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস রেলে জ্বালানি সরবরাহ কমেছে, মজুদ তেল দিয়ে ট্রেন চলবে ১৫-২০ দিন সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল সপ্তাহে ২ দিন হোম অফিসের পরিপত্র নিয়ে যা জানাল মন্ত্রণালয় দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৫,  12:10 PM

news image

ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি। তবে আজকের (বৃহস্পতিবার) মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।  সরকারি কর্ম কমিশন, দুদক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের সংলাপ শুরুর কথা রয়েছে। এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠকে অংশ সবগুলো রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২২তম দিনের সংলাপে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ঐকমত্য হয়েছে বলে ঘোষণা করেছে কমিশন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব গতকালের আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম