ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজও. বায়ুদূষণের শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৩,  10:43 AM

news image

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার সকালেও ঢাকার অবস্থান শীর্ষে। সকাল সোয়া ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, ঢাকার পরেই রয়েছে ইরাকের বাগদাদ, রাজধানী শহরটির স্কোর ২৩৮। এরপরের অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৯৩। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৮)। পঞ্চম স্থানে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮৭)। ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৮৬)। এছাড়া অষ্টম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, স্কোর ১৮৪। নবম স্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৭৬। আর দশম স্থানে ছিল পোল্যান্ডের ক্রাকো, স্কোর ১৭৪ বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ। বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: আইকিউ এয়ার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম