ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আজও কমলাপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  4:23 PM

news image

ছবি : সংগৃহীত

বাড়ি ফিরতে যত ঘন্টা সময় লাগবে, কাঙ্ক্ষিত টিকিটের জন্য অপেক্ষা তার চেয়েও কয়েকগুণ বেশি। তবু কারও ভাগ্যে জুটছে, কেউ আবার শূণ্য হাতেই ফিরছেন। ঈদকে কেন্দ্র করে গতকাল থেকেই আগাম রেলের টিকিট নিয়ে এমনই বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন সাধারণ যাত্রীরা। আজ দেয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। আগাম টিকিটের অপেক্ষায় রাত থেকেই স্টেশনগুলোতে চোখে পড়ে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। লাইনে দাঁড়ানো নিয়ে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পাশাপাশি অনলাইনে টিকিট পেতেও রয়েছে ভোগান্তির অভিযোগ। যাত্রীদের অভিমত, টিকিট নিয়ে কালোবাজারি বন্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও আদতে হচ্ছেনা তা। শত ভোগান্তি স্বত্ত্বেও কাঙ্খিত টিকিট পেতে চান তারা। এদিকে আগামীকাল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট এবং পরশু ৩০ এপ্রিলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম