ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

আছে স্বামী-সন্তান, তবুও প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২২,  3:10 PM

news image

ঢাকার ধামরাইয়ে ঘরে স্বামী-সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। তবে প্রেমিক গোলাম মোস্তফা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বুধবার রাত ৮ টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা জালসা বালিয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। গ্রামবাসীরা জানান, বালিয়াপাড়া জালসা গ্রামের বাক প্রতিবন্ধীর স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে বিয়ের কথা বলে গোলাম মোস্তফা পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কথামত বিয়ে করতে কালক্ষেপণ করায় ওই গৃহবধূ ঘরে স্বামী ও দুই সন্তান রেখে মোস্তফার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এসময় গোলাম মোস্তফার পরিবারের লোকজন ওই গৃহবধূকে বেদম মারধর করেন। গ্রামবাসীরা বলেন,

মোস্তফা খারাপ প্রকৃতির লোক। এর আগে জালসা গ্রামের এক মেয়েকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেছিলেন। সেই মামলা এখনও কোর্টে চলমান আছে। এ বিষয়ে বালিয়াপাড়া জালসা গ্রামের বাসিন্দা ও গাঙ্গুটিয়া  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান হোসেন বলেন, রাশেদার স্বামী প্রতিবন্ধী হওয়ায় মোস্তফা তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরে আজকে রাশেদা বিয়ের দাবি নিয়ে মোস্তফার বাড়িতে গিয়ে উঠেছে। এ বিষয়ে মোস্তফার চাচাতো ভাই সোলাইমান হোসেন সোলাই বলেন, বিয়ের দাবিতে ওই গৃহবধূ মোস্তফার বাড়িতে অনশনে বসেছে। বিষয়টি নিয়ে চিন্তায় আছি। মোস্তফাতো পালিয়েই খালাস। যত সমস্যা আমাদের মাথায়। এ বিষয়ে ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম