ঢাকা ১৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী স্কুলে ভর্তিতে থাকছে না লটারি ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরাইলের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত বাংলাদেশের কাছে হারের পর নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

আচরণবিধি লঙ্ঘন: সাকিবকে সতর্ক করলো ইসি

#

২৫ ডিসেম্বর, ২০২৩,  8:30 PM

news image

এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্ক বার্তার তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে। অপরদিকে খুলনা-৬ আসনের বি এন এম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম