ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

আগ্রাসী মনোভাব চালিয়ে যেতে চান সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  4:21 PM

news image

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল রেকর্ডময়। দলগত ও ব্যক্তিগত রেকর্ডে ছিল উজ্জ্বল। সহজেই দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সাদা চোখে গতকালের ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। তবে পরিসংখ্যানের হিসাবে ম্যাচটির গুরুত্ব ছিল অন্যরকম। টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দেওয়া ও প্রথমবারের মতো টানা ষষ্ঠ জয়ের হাতছানির রেকর্ডের জন্য ম্যাচটির আবেদন ছিল বহুমাত্রিক। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকে হোয়াইওয়াশের হাতছানি- এমন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়ানো ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে সাকিব বাহিনী। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শান্তনার জয় পেয়েছে আয়ারল্যান্ড।

শুক্রবার শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে এদিন ৭ উইকেটের জয় নিয়ে সাদা বলের সিরিজ শেষ করেছে আইরিশরা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন আগ্রাসী মনোভাব পরিবর্তন করতে চান না। সাকিব বলছিলেন, 'আমি মনে করি, আমরা ভালো ব্যাট করিনি। আমরা উইকেট হারিয়েছি নিয়মিত। তবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেখানে এরকমটা হতে পারে। যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচ চালিয়ে যেতে চাই, কোনো কোনো দিন এটা কাজে না-ও লাগতে পারে। আজ তেমনই একটা দিন।' সাকিব এপ্রোচ পরিবর্তন করতে চান না দাবি করে বলেন, 'না, আমাদের অ্যাপ্রোচ আমি পরিবর্তন করতে চাই না। যদি আমরা একটি ভালো দল হতে চাই, আমাদের এভাবেই খেলা উচিত। আর একদম এটাই আমরা করতে চাই। কিছু ম্যাচে এটা সুফল দেবে, কিছু ম্যাচে আমরা ব্যর্থ হবো। কিন্তু এভাবেই খেলতে হবে।' আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে সাকিব বলছিলেন, 'সত্যি বলতে, ইংল্যান্ডের বিপক্ষে (টি-টোয়েন্টি) সিরিজ থেকে শুরু করে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। একই কায়দায়, একই মনোভাব ও একই তাড়না নিয়ে আমরা (আয়ারল্যান্ডের বিপক্ষে) মাঠে নেমেছি। দুটি খুব ভালো ম্যাচ খেলেছি। আজ আমাদের দিন ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয় তাদের খেলার ধরনের কারণে। তারা আমাদেরকে চাপে ফেলছে। আজ তাদের দিন ছিল।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম