ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আগ্রাসী ব্যাটিং নিয়ে যা বললেন তানজিদ

#

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট, ২০২৩,  10:12 PM

news image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই আগ্রাসী ব্যাটিংয়ের কারণে নজরে আসেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আগ্রাসী খেলে সফল হয়েছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে স্ট্রোক মেকিংয়ে সাফল্য পেয়েছেন তামিম। এশিয়া কাপের দলে ডাক পাওয়া বাঁ-হাতি এই তরুণ ওপেনারের মধ্যে শুরুর দিককার তামিম ইকবালের ছাঁয়া দেখেন অনেকে। তবে তানজিদ তামিম জানিয়েছেন, তিনি খুব আগ্রাসী ক্রিকেট খেলেন তা নয়, বরং পজিটিভ ক্রিকেট খেলেন তিনি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ব্যাটিং এপ্রোচ নিয়ে তানজিদ তামিম বলেন, ‘ব্যাটিংয়ের সময় পজেটিভ ক্রিকেট খেলি। অনেকে বলেন, আমি আগ্রাসী ক্রিকেট খেলি। ওমন কিছু না। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করি। আমার শক্তির জায়গায় বিশ্বাস রাখি।’  বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তরুণ ওপেনার তানজিদ তামিমকে স্বাভাবিক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। তামিমের ভাষ্যে, “কোচ আমাকে দেখে বলেছেন, ‘যেটা করছো, এভাবেই খেলো। বেশি কিছু করার চেষ্টা করবে না। বেশি কিছু চেজ (তাড়া) করবে না। ন্যাচারাল খেলাটা খেলবে।’ এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে তানজিদ তামিমদের। প্রতিপক্ষ শিবিরে আছেন লাহিরু কুমরা, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, ফজল হক, রশিদ খানদের মতো বোলার। তাদের সামলানোর চ্যালেঞ্জ নিয়ে তানজিদ তামিম জানিয়েছেন, বোলার দেখে নই, বল দেখে খেলেন তিনি। বোলার নিয়ে তিনি বদার নন। তেমনি প্রত্যাশা মেটানোর চাপটাকেও ক্রিকেটার পেশার অংশ মনে করেন তানজিদ তামিম। তার মতে, ম্যাচে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়, অনেক ধরনের চাপ তৈরি হয়। ওই চাপ তারা যত দ্রুত সামলাতে শিখবেন তত তাড়াতাড়ি তারা ভালো ক্রিকেট খেলতে শুরু করবেন। এই চাপ সামলানোর ক্ষেত্রে মনোবিদ তাদের ভালো দীক্ষা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম