ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৫,  2:35 PM

news image

রবিবার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব‍্যত্যয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করে জানিয়ে তিনি বলেন, কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম