ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগুনের পর খুলেছে নিউ মার্কেট তবে বন্ধ চন্দ্রিমা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৩,  6:05 PM

news image

ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনের কারণে বন্ধ ঘোষণার পর আজ রোববার (১৬  এপ্রিল) নিউ মার্কেটের দোকানগুলো খুলেছে। এদিন সকাল ১০টার পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেখা যায়। জানতে চাইলে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউ সুপারে আগুন লাগায় ঝুঁকি এড়াতে আমরা নিজেরাই দোকান বন্ধ রেখেছিলাম। কারণ অনেক মানুষ যাতায়াত করেছিল। নিরাপত্তার স্বার্থে আমরা এটা করেছি। আজকে দোকান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে চন্দ্রিমা মার্কেটের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিসমিল্লাহ স্টোরের মালিক কুদ্দুস। বাংলানিউজকে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের আপাতত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। সব পরিচ্ছন্ন করার পর হয়ত খুলে দেবে। এদিকে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।  রোববার সকাল থেকেই  মালামাল সরানোর কাজ শুরু হয়। সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।  সিআইডির পরিদর্শক মর্তুজা কবির বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি। সেগুলো ল্যাবে পরীক্ষা করে তারপর এ বিষয়ে বলা যাবে।  শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।   পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম