ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা বাইডেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:43 AM

news image

আগামী সোমবারের মধ্যে ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় কিছু অগ্রগতির খবরের মধ্যে বাইডেন সোমবার এ কথা জানালেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা (সাময়িক যুদ্ধবিরতির) কাছাকাছি আছি।” গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৯ হাজার ৭৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে বাইডেন সাংবাদিকদের বলেন, “আমরা কাছাকাছি। তবে আমরা এখনও শেষ করিনি। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি করব।” মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম