ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আগামী মাস থেকে বিমানের যাত্রীসেবা ডিজিটালাইজড করা হবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  7:52 PM

news image

আগামী মার্চ মাস থেকে বিমানের যাত্রীসেবা পুরোপুরি ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী মার্চ মাস থেকেই বিমান বাংলাদেশের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। টিকিট কেনা, রিজারভেশন, বুকিং, চেক-ইন সবই সম্ভব হবে অনলাইনে। প্রধানমন্ত্রী বলেন, বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত কাজের দক্ষতা আগামীতে আরও বাড়াতে হবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। সরকারপ্রধান বলেন,

হয়রানি মুক্ত যাত্রীসেবা নিশ্চিতে কাস্টম সার্ভিস ডিজিটাল করতে হবে। প্রবাসীরা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, সে জন্য বিমানকর্মীদের আরও সতর্ক থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অবমুক্ত ও এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আরও ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম